শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
জাতীয়

‘বাংলাদেশ জেলের’ নাম পরিবর্তন হয়ে হচ্ছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘বাংলাদেশ জেলের’ নাম পরিবর্তন হয়ে হচ্ছে

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ‎কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ‎

তিনি জানান, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’র নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট–২০২৫’র খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

কারা মহাপরিদর্শক বলেন, জনবলকে উৎপাদনমুখী করা হবে। এতে বন্দী নিজেই তার নিজের খরচ বহন এবং পরিবারকে সহায়তা করতে পারবেন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তরের পোস্টিং বাণিজ্য রোধে মেধা ও সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, কারা বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হওয়ার পাশাপাশি ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।