শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
খেলা

বাংলাদেশের সাফ মিশন শুরু আজ, প্রতিপক্ষ লেবানন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের সাফ মিশন শুরু আজ, প্রতিপক্ষ লেবানন

 

সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের পর্দা উঠেছে বুধবার (২১ জুন)। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টটিতে বাংলাদেশ মাঠে নামছে আজ (২২ জুন)।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ‘বি’–গ্রুপের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। একই স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে এই গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ ও ভুটানের ম্যাচটি৷

৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে লক্ষ্য সম্পর্কে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ে কাবরেরা বলেন , ‘আমরা কথা দিচ্ছি, শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। তবে শেষ পর্যন্ত কী হবে এ সবকিছু নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী। মাঠে যাবো তিন পয়েন্টের লক্ষ্যে। সেটা যদি না হয়, আমরা কমপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

জামাল ভূঁইয়া বলেন, ‘ আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কাল সেই প্রস্তুতির ফাইনাল পরীক্ষা। যাতে পাস করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট নিতে পারলেও খুশি হবো।’তিনি যোগ করেন, ‘ওরা (লেবানন) র‌্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে। আমরা তো চাইবোই তিন পয়েন্ট। তবে এটাও বুঝি কাজটা কঠিন হবে। লেবানন অনেক শক্তিশালী দল।’

 

আল /দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।