রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নাগরিকদের সৌদি ভিসার জন্য দূতাবাসে যেতে হবে না

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন ও সমন্বিত ভ্রমণ সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার আওতায় একটিমাত্র বুকিংয়ের মাধ্যমেই যাতায়াত, হোটেল এবং ইলেকট্রনিক পর্যটক ভিসার যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে। ফলে ভিসা আবেদনের জন্য এখন আর আলাদাভাবে দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকদের জন্য এই বিশেষ সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে। নতুন এই নিয়মে অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি সমন্বিত প্যাকেজ বুকিং করলেই ফিরতি বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা একসঙ্গে পাওয়া যাবে। বর্তমানে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সি এই সেবা প্রদান করছে।

বুকিং সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ইস্যু করা হবে। এরপর ভ্রমণকারীরা ইমেইলের মাধ্যমে তাঁদের ভিসা, ভ্রমণ বিমা ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন। নতুন এই ভিসার মেয়াদ হবে তিন মাস। সিঙ্গেল এন্ট্রির বা একবার প্রবেশের এই ভিসায় সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করা যাবে। খরচের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার সৌদি রিয়াল।

এরপর অতিরিক্ত প্রতি দিনের জন্য এক হাজার রিয়াল করে যোগ হবে। এর বাইরে ভিসা ইস্যু ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি রাখা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিনোদন বা পর্যটন কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More