ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজ ভেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি হামলাকারীদের সমালোচনা করে বাঁধনের পাশে থাকার বার্তা দিয়েছেন।
পোস্টে সারজিস লিখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
‘যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি ‘বাঙালি ভাই‘ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।’
তিনি লিখেন খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের, ভাইদের খুন করতো তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটতো। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পঁচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।
সারজিস আরও লিখেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।
এসএ