বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মাহবুবা হাকিম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুর৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো: আখতারুজ্জামান মিয়াকে কমিটির সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চিফ হুইপ মো. নুরুল ইসলাম এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে সংসদে তা গৃহীত হয়।

কমিটির সদস্যরা হলেনবস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সরকারি দলের সংসদ সদস্য মো: শরীফুল আলম (কিশোরগঞ্জ), এস এম ফয়সাল (হবিগঞ্জ), মো. নাসির চৌধুরী (সুনামগঞ্জ), মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ) ও রেজেকা সুলতানা (সংরক্ষিত নারী আসন৩৬); বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো: আফজাল হোসেন (কুষ্টিয়া) ও হাফেজ মোহাম্মদ রাবিউল বাশার (সাতক্ষীরা); এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিম (সংরক্ষিত নারী আসন৪৮)

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সংসদীয় নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসেবে এসব স্থায়ী কমিটি গঠন করা হচ্ছে।

সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি সংসদীয় বিষয় সম্পর্কিত কমিটি।

এ পর্যন্ত ৫০টি কমিটির মধ্যে ২৬টি গঠন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি রয়েছে ১৯টি।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিল পরীক্ষানিরীক্ষা এবং সংসদে পাঠানো বিভিন্ন বিষয় পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চাইতে পারে এবং তাদের আওতাধীন বিভিন্ন বিষয়ে সুপারিশ করতে পারে। অবশিষ্ট কমিটিগুলোও শিগগিরই গঠন করা হতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More