শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন
বিএনপির অবস্থান কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেন। শনিবার (১ এপ্রিল) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে দলটি এ অবস্থান কর্মসূচী পালন করেন।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল–ডাল–তেল–কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি পালন করেন দলটি।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন মো: কুদ্দুসুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ প্রমুখ।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।