শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরগুনায় জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে মা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে মা আহত

বরগুনায় জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পোটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: বাচ্চু মুসল্লী, তার শ্যালক ছগির গাজী ও তাদের বৃদ্ধা মা দুলু বেগম। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পোটখালীর ওমর আলী মুসল্লী ও মুনসুর আলী দুই পরিবারে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালত চলছে। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সন্ধ্যার দিকে মুনসুর আলীর পরিবার ও তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ওমর আলী পরিবারে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয় ওমর আলী মুসল্লী অভিযোগ করে বলেন, জমি নিয়ে আদালত চলার পরও হামলা করে সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ সবাইকে বাঁচাইছে। হামলায় আমার ভাতিজা বাচ্চু ও তার শ্যালক ছগির গুরুতর জখম হয়েছে। ওদের বাঁচাতে গেলে বাচ্চুর মা দুলু বেগমকেও আহত করেছে। এ বিষয় আমরা মামলা করবো। 

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুনসুর আলীর পরিবার ও তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।