শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল জেটিডব্লিউসি

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল জেটিডব্লিউসি

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি)। এর প্রভাবে বাংলাদেশসহ উপকূলীয় অঞ্চলে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, বর্ষা মৌসুম এখনো শেষ না হওয়ায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির মতো অনুকূল পরিবেশ সাধারণত বিরাজ করে না। তাই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে প্রবেশ করতে পারে। তবে এর প্রভাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এই গবেষক আরও জানান, যদি নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘শক্তি’।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।