শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

বঙ্গভবনে মোবাইল ফোন হারিয়েছেন মির্জা আব্বাস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গভবনে মোবাইল ফোন হারিয়েছেন মির্জা আব্বাস

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের আমন্ত্রণে অনুষ্ঠানে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে বঙ্গভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আব্বাস ভাই বলেছেন— অনুষ্ঠানে তিনি যে চেয়ারে বসা ছিলেন, তার পাশের চেয়ারে মোবাইলটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি।

শায়রুল কবির আরও বলেন, বিষয়টি রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।