শিরোনাম
স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার বেশি টোল আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার বেশি টোল আদায়

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট, বড় পরিবহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

রোববার (২৫ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

টোল প্লাজা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

সেতু সাইট নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর জানান, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ কায়সার জানান, রাতে সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। যানজট মোকাবিলায় মহাসড়কে ৭০০ এর বেশি পুলিশ কাজ করছে।

 

সুমন খান/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।