রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

বগুড়ায় ২৪ প্লাটুন ও নওগাঁয় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়ায় ২৪ প্লাটুন ও নওগাঁয় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় বগুড়ায় ২৪ প্লাটুন ও নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার ধামইরহাট বিজিবির বেইজ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন, নওগাঁ১ আসনের ৩ উপজেলায় ৪ প্লাটুন করে ১২ প্লাটুন, অন্য ৫টি আসনের ৮উপজেলায় দুই প্লাটুন করে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এছাড়া সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবি এককভাবে এবং অন্য উপজেলা সমূহে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, নওগাঁ ১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে জেলায় মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে বিজিবির তৎপরতা আরও বৃদ্ধির কথা জানানো হয়।

এদিন বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম।

তিনি বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ২ জেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬ টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েনের করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More