শিরোনাম
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ফেজমো লিমিটেডের যাত্রা শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ফেজমো লিমিটেডের যাত্রা শুরু
ফেজমো লিমিটেড

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেড। এতে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য সহজলভ্যে পৌঁছে দিবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন থেকে ই-কমার্স সাইট ‘fejmo.com’ এর মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে সহজেই ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য ক্রয় করতে পারবেন।

‘ফেজমো লিমিটেড’- এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী এবং আকর্ষণীয় নানান ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যাতে ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে বাছাই করে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করতে পারেন। ফেজমো লিমিটেড শুধু পণ্যের নিশ্চয়তাই দিচ্ছে না, পাশাপাশি সাশ্রয়ী মূল্য ও বিভিন্ন অফারের মাধ্যমে ভোক্তাদের কেনাকাটা উপভোগ্য করে তুলবে।

নতুন ই-কমার্স নিয়ে ফেজমো লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরা আক্তার মৌ বলেন, ‘বাংলাদেশের প্রথম ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স হতে যাচ্ছে ফেজমো লিমিটেড। ই-কমার্স নিয়ে অনেকেই কাজ করছেন কিন্তু ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স নিয়ে কেউও ভিতর থেকে চিন্তা করে না। আমার বিশ্বাস, ই-কমার্স প্ল্যাটফর্ম ফেজমো লিমিটেডে আপনাদের পছন্দের সব লাইফস্টাইল পণ্য পাবেন।’