রবিবার, মার্চ ১, ২০২৬
রবিবার, মার্চ ১, ২০২৬

ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো ৩ বিলিয়ন ডলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখাতে মুদ্রা বিনিময় পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

প্রবাসী বাংলাদেশীরা ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত বছরের একই মাসে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।

তথ্য অনুযায়ী, ২০২৫২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More