শিরোনাম
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছাল হ্যান্ডশেকের পাশাপাশি কোলাকুলি করতেও রাজি ভারত-পাকিস্তান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনী স্টেশনে রেলমন্ত্রীর যাত্রা বিরতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী স্টেশনে রেলমন্ত্রীর যাত্রা বিরতি
রেলমন্ত্রী এডভোকেট মো. নুরুল ইসলাম সুজন

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে যাত্রা বিরতি করেছেন রেলমন্ত্রী এডভোকেট মো. নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৭ মে) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসে তিনি ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আমন্ত্রণে এ যাত্রা বিরতি করেন।

এসময় ফেনী–২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারী রেলমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেনীতে জনসংখ্যার তুলনায় আন্ত:নগর ট্রেনে আসন বৃদ্ধির অনুরোধ করেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবীর প্রেক্ষিতে ফেনী রেলগেইট সংলগ্ন আবু বকর সড়ক–হাসপাতাল সড়কের মাথায় গেইট স্থাপন এবং ফেনী গুদাম কোয়ার্টার রেল গেইটের নিচে কালভার্টের পুনঃনির্মাণের অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী তাৎক্ষণিক সংশ্লিষ্টদের এ বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এসময় অন্যান্যের মাঝে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী রেল স্টেশন মাস্টার মুহাম্মদ হারুন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম উপস্থিত ছিলেন। এসময় বিপুল সংখ্যক আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান।

যূথী/দীপ্ত সংবাদ