শিরোনাম
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছাল হ্যান্ডশেকের পাশাপাশি কোলাকুলি করতেও রাজি ভারত-পাকিস্তান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণাকালে ভুয়া ডাক্তার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণাকালে ভুয়া ডাক্তার আটক
আটককৃত আবু সালেহ মোহাম্মদ মারজান

ফেনী জেনারেল হাসপাতালে ডাক্তার সেজে প্রতারণাকালে আবু সালেহ মোহাম্মদ মারজান (২০) নামে এক যুবককে আটক করেছে রোগীর স্বজনরা।

সোমবার (২ অক্টোবর) বিকেলে হাসপাতালের শিশু বিভাগ থেকে এ ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। মারজান ফটোগ্রাফার হিসেবে স্থানীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারজান ডাক্তার সেজে বেশ কিছুদিন ধরে হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবারও হাসপাতালের শিশু বিভাগে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। একজন সচেতন রোগীর স্বজন মারজানের প্রতারণা ধরে ফেলেন। এমন সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আসার খবর পেয়ে পালানোর সময় দারোয়ান আবদুস সাত্তার ও বাবুর্চি সুমনসহ রোগীর স্বজনরা মারজানকে আটক করে হাসপাতালে কর্তব্যরত পুলিশে সোপর্দ করে।

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) শাহীন নুর ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, আইনানুগ ব্যবস্থার গ্রহণের জন্য তাকে ফেনী থানায় পাঠানো হয়েছে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে নানাবিধ ভুয়া তথ্য দেয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ