শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

ফেনীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি
বিএনপি ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপি ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেন। শনিবার (১ এপ্রিল) দলটি এ অবস্থান কর্মসূচী পালন করেন।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল–ডাল–তেল–কৃষি উপকরণ–শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণ–অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় উক্ত গণ–অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলা উদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সাইফুর রহমান রতন, এডভোকেট পার্থ পাল চৌধুরী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

জেলা বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণ–অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

আফ/দীপ্ত সংবাদ