বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে হারালেও সন্তুষ্ট নন কোচ পিটার বাটলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মালদ্বীপ'কে ৪-২ গোলে হারালেও গোল ব্যবধান নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার।

মালদ্বীপকে ৪২ গোলে হারালেও গোল ব্যবধান নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার।

লক্ষ্য ছিলো ব্যবধান আরো বাড়ানোর, মাঠের পারফরম্যান্সে শুরুতে তার প্রভাব ছিলো ঠিক। তবে খেলার মাঝে হঠাৎ খেই হারিয়ে ফেলাটা ছিলো মালদ্বীপ কন্যাদের জন্য সৌভাগ্যের। শেষমেষ ৪২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

প্রধান কোচ পিটার বাটলার বলেন, ইংলিশ এফ এ কাপেও এমনটা হয়। এটাই ফূটবল। একবার এগোবেন, একবার পেছাবেন। আমার দ্রুত দুই গোল করার পর, ছন্দহীন হয়ে পড়েছি, এই সুযোগটা ওরা নিয়েছে।

তিনি বলেন, আরো গোলের প্রত্যাশা ছিলো। আমি হতাশ। যাক পয়েন্ট পেয়েছি, এটাই বড় সাফল্য। পরের ম্যাচ ভারতের বিপক্ষে, তাই প্রস্তুতিও হবে জোড়ালো।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬এর বিগ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৩১ মে (রবিবার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

উল্লেখ্য, সহজ ম্যাচ কতোটা কঠিন করে জেতা যায়, তারই মঞ্চায়ন হয়েছে জওহরলাল নেহেরু ফর্তোদা স্টেডিয়ামে। মালদ্বীপ কন্যাদের কপাল পুড়িয়ে, পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পরের ম্যাচের জন্য এবার প্রস্তুতির পালা পিটার বাটলার শিষ্যদের।

 

হাসিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More