শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার জাদুঘরে জায়গা পেল বাংলাদেশের জার্সি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে জায়গা পেয়েছে বাংলাদেশ ফুটবল দলের জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়।

তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ফুটবল ইতিহাস ও পরিচয়ের একটি অংশ হিসেবে জার্সিটি জাদুঘরের সংগ্রহে স্থান পেয়েছে।

ফেসবুক পোস্টে ‘দৌড়’ জানিয়েছে, এটা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে জায়গা করে নিয়েছে।

তারা আরও জানায়, বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের আইকনিক জার্সির সঙ্গে জাদুঘরটিতে স্থান পেয়েছে বাংলাদেশের জার্সি। কিংবদন্তিদের ওয়ালে এবারই প্রথম বাংলাদেশের লালসবুজের স্থান মিলল। এটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় মাইলফলক এবং এই যাত্রার অংশ হতে পেরে দৌড় গর্বিত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More