রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে ক্রোয়েশিয়া, রাতে ২য় সেমিতে মুখোমুখি ইতালি-স্পেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইউয়েফা নেশন্স লীগ ফুটবলের প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। রাতে ২য় সেমিতে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায় নেদারল্যান্ডসের ডে গ্রলশ্চ ভেস্তে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এখন পর্যন্ত দুই দলের কেউই নেশন্স লীগের শিরোপা ঘরে তুলতে পারেনি। গত আসরে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল স্পেনের। এর আগে নেসন্স লীগে মাত্র একবারের মুখোমুখিতে ইতালিকে হারিয়েছিল স্পেন।

অন্যদিকে প্রথম সেমিতে রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়ে প্রথমবারের মতো নেশন্স লীগের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বুধবার (১৪ জুন) ডি কুইপ স্টেডিয়ামে ২২ গোলে মূল ম্যাচের খেলা ড্র হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৮ মিনিটে পেটকোভিচ ও ১১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লুকা মড্রিচ।

রবিবার (১৮ জুন) নেদারল্যান্ডসের ডি কুইপ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

ইমাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More