শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকায় আয়োজিত হলো “লার্ন ফ্রম সিইও”

dadmin
dadmin
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকায় আয়োজিত হলো “লার্ন ফ্রম সিইও”

৬ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ঃ০০টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অফিস অব দ্যা স্টুডেন্টস এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও জব সিকার্স ক্লাবের যৌথ উদ্যোগে “লার্ন ফ্রম সিইও” শিরোনামে সেমিনারের আয়োজিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান এবং রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন এম. জাহাঙ্গীর আলম,এফসিএমএ, গ্রুপ সিইও, বাংলা ট্র্যাক গ্রুপ এবং এইচ.এম মাইনউদ্দিন আহমেদ, এফসিএমএ ।
দু’টি সেশনে বিভক্ত সেমিনারে প্রথম সেশনে, ‘ক্যারিয়ার স্টার্টারদের জন্য পেশাদার নেটওয়ার্কিং’ এবং দ্বিতীয় সেশনে ‘টাইম ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
অফিস অব দ্যা স্টুডেন্টস এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খানের স্বাগত বক্তব্যের পর জনাব এইচ এম মাইনউদ্দিন আহমেদ এফসিএমএ, প্রফেশনাল স্পিকার, প্রশিক্ষক ও উদ্যোক্তা “টাইম অ্যান্ড লাইফ মাস্টারি” বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। তারপর জনাব এম জাহাঙ্গীর আলম এফসিএমএ, গ্রুপ সিইও, বাংলা ট্র্যাক গ্রুপ “ক্যারিয়ার স্টার্টারদের জন্য পেশাদার নেটওয়ার্কিং”বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), রেজিস্ট্রার মো: রুহুল আমিন, স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো: মুজাক্কীরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো: সুলতানুল ইসলাম, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: হাবিবুল্লাহ, এডমিশন এন্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো: আব্দুল গাফফার, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।