দীপ্ত নিউজ
রাজধানী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক শফিক রেহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক শফিক রেহমান

অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।তিনি ডায়াবেটিকস, পারকিনসনিজম, আর্থ্রাইটিস, স্পনডিওলাইসিস রোগে ভুগছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় সাংবাদিক শফিক রেহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ডা. রফিকুল ইসলাম জানান, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক শফিক রেহমানের অসুস্থতার খবর পেয়ে আমাকে পাঠিয়েছেন। উনার অসুস্থতার বিষয়ে উনার স্ত্রীর সঙ্গে কথা বলেছি।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।