শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা।

সোমবার (১১ নভেম্বর) কপ২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগের আগে তিনি এই লাউঞ্জ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাইআগস্টের গণঅভ্যুত্থানে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে আরও সহজ করবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি প্রথম প্রবাসী লাউঞ্জ, যেখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের সুযোগ ও সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা থাকবে। এসব খাবারের জন্য সরকার ভর্তুকি প্রদান করবে।

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক আসিফ নজরুল দেশের জন্য আত্মত্যাগকারী অভিবাসী শ্রমিক ও কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটির পৃষ্ঠপোষকতা করেছে। তিনি বলেন, ‘এটি মাননীয় প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ, এবং আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া, বিমানবন্দরে অভিবাসীদের সহায়তার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে।’

শাওন/ আল‌/ দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More