শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

প্রবাসীদের ভোটাদান নিশ্চিতে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসীদের ভোটাদান নিশ্চিতে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিসহ পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান গণতন্ত্রের ইতিহাসে অনন্য উদাহরণ। প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে।’

অ্যাপটি নিয়ে বহু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘সাইবার অ্যাট্যাক বড় চ্যালেঞ্জ। ভোটারদের অ্যাওয়ারনেস তৈরি করাও বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইসি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে।’

নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এর জন্য তারা সময় পাবেন পাঁচদিন। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।