সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, বর্তমানে তা নেই। এ কারণে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় এখন বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে, বাইরের কেউ এসে তা করে দেবে না।

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগানও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

গৌরনদীতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণে অংশ নেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More