বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন কবির বিন আনোয়ার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন সাবেক কেবিনেট সচিব কবির বিন আনোয়ার।

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গতকাল বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সেখানেই কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন সবুজ সংকেত পান।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসবেন কবির বিন আনোয়ার এবং প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের চেয়ারে বসবেন বলে জানা গেছে।

এইচ টি ইমাম ২০২১ সালের ৪ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। এরপর এই পদে আর কাউকে নেওয়া হয়নি। আজ এইচ এটি ইমামের স্থলাভিষিক্ত হবেন কবির বিন আনোয়ার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More