শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

 

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ নভেম্বর) ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

ঘরের মাটিতে বিশ্বকাপ, তাইতো টগবগিয়ে ছুটছে রোহিত কোহলিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো লিগ পর্বে অপরাজিত থেকে সেমিতে উঠেছে ভারত। তবে এবার সেমির মহারণ, হারলেই বিদায়।

২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর আর সেমির গন্ডি পেরোতে পারেনি ভারত। এছাড়াও গত আসরে নিউজিল্যান্ডরে কাছে হেরেই সেমি থেকে ছিটকে যায় ম্যান ইন ব্লুরা। তাই এবার প্রতিশোধের অপেক্ষায় রোহিত–কোহলিরা।

টানা চার জয়ে টেবিলের শীর্ষে ছিলো কিউইরা। তবে ভারতের কাছে হেরে ছন্দপতন হয় তাদের। চার হারে সেমির সমীকরন কঠিন হয়ে গেলেও লঙ্কানদের বড় ব্যবাধানে হারিয়ে তা সামলে নেয় কিউইরা।

৬ বারের সেমিফাইনালিস্ট সাথে ২০১৫ এ ২০১৯ বিশ্বকাপে ফাইনালে খেললেও এখন পর্যন্ত কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি কিউইরা। এবার সেই আক্ষেপ কাটাতে চায় তারা। বিশ্বমঞ্চে এরআগে ১০ দেখায় ৫ জয় কিউইদের থাকলেও ভারতের আছে ৪ জয়। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।