শিরোনাম
বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা, ২৩ অক্টোবর ২০২৬ বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা
ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রধান হচ্ছেন অজয় বঙ্গা

বিশ্বব্যাংকের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গাকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয়সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এ ঘোষণা দেন বাইডেন।

বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার আগেই আকস্মিক পদত্যাগের ঘোষণার পর বিশ্বব্যাংকের নেতৃত্ব পাচ্ছেন মাস্টারকার্ডের এ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাধারণত একজন আমেরিকানই হয়ে থাকেন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হন ইউরোপীয়। এ হিসেবে অজয় বঙ্গাই হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

৬৩ বছর বয়সী বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনসহ আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থানকে একত্রিত করার জরুরি অভিজ্ঞতা রয়েছে বঙ্গার।’

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।