রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়াপাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ আগস্ট) তিন দফা দাবিতে যুমনার অভিমুখে শিক্ষার্থীরা রওয়ানা দিলে ঘটনাটি ঘটে।

জানা গেছে, পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।শিক্ষার্থীদের ওপর টিয়াল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলোডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More