দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

 

পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে।

এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে একই এলাকার সামির হোসেনসহ কিছু যুবকের সঙ্গে বিরোধ চলছিল। আজ আবুল কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা লাড্ডু সুলতান সেটা দেখতে পান৷ পরে সে বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে চাকু দিয়ে আঘাত করতে থাকে৷

আরও পড়ুন: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

এসময় সামির ও তার বাবার নেতৃত্বে ৭–৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন। এক পর্যায়ে আবুল কাশেমের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা৷ পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শামসুল/ আল / দীপ্ত সংবাদ