শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২

 

বিএনপি–জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সংঘর্ষের ঘটনায় ১৫ পুলিশসহ অন্তত অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুলিয়ারচর থানার ছয়সুতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতার দাবি, ‘তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের জন্য সকাল ৯টার দিকে কুলিয়ারচর ছয়সূতি এলাকায় ভৈরব আঞ্চলিক সড়কে অবস্থান নেয় বিএনপি–জামায়াতের নেতৃবৃন্দরা। এ সময় পুলিশ বাধা দেয়। এরপর সড়কে মিছিল শুরু হলে পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।’

এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, অবরোধকারীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে ‍পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ওসিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ছয়সূতি ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়ার মৃত্যু হয়েছে।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।