শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন– পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন, দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মো. জাকির হোসেন ও চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান।

 

এ ছাড়াও বদলি করা অন্যরা হলেন– টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির আদেশপ্রাপ্ত ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান।

আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মদ, খুলনা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ঢাকা এসবির পুলিশ সুপার জেসমিন কেকা, সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, ডিএমপির উপপুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন, ঢাকা এসবির পুলিশ সুপার আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, ডিএমপির উপপুলিশ কমিশনার মাহমুদুল হাসান ও সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাসকে বদলি করা হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।