দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
না‌জিরপুর থানা

পি‌রোজপুরের না‌জিরপু‌রে সড়ক দুর্ঘটনায় মাওলানা মুফ‌তি মাহামুদুল হাসান না‌মের এক মাদ্রাসা শিক্ষক ‌নিহত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২ মে) সকালে পি‌রোজপুর– ঢাকা আঞ্চ‌লিক মহাসড়‌কের না‌জিরপু‌রের নতুন রাস্তানামক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফ‌তি মাহামুদুল হাসান (৩০) নাজিরপুর উপ‌জেলার হোগলাবু‌নিয়া তারাবু‌নিয়া কাটাবু‌নিয়া দারুল কুরআন কওমী মাদ্রাসার মুহতা‌মিত ও জেলার নাজিরপুর উপ‌জেলার দেউলবাড়ী ইউ‌নিয়‌নের দেউলবাড়ী গ্রা‌মের মাওলানা শামসুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের মামাত ভাই মোঃ সানাউল্লাহ্ জানান, নিহত মাহামুদুল হাসান মাদ্রাসা হতে বই কেনার উ‌দ্দে‌শ্যে গোপালগঞ্জ রওনা হলে নাজিরপুর উপ‌জেলার নতুন রাস্তা নামক এলাকা পর্যন্ত পৌঁছালে বিপরীতমূ‌খী সুন্দরবন কু‌রিয়ার সা‌র্ভি‌সের এক‌টি কাভার্ড ভ‌্যানে মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয় এবং ঘটনাস্থ‌লেই মাহামুদুল হাসান মারা যায়। এছাড়া একই মোটরসাইকেলে একই মাদ্রাসার সহকা‌রি শিক্ষক মোঃ আলী হো‌সেন গুরুত্বর আহত হন।

না‌জিরপুর থানার (ও‌সি তদন্ত) মো: আলী রেজা জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল তেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক কাভার্ড ভ‌্যান‌টি‌কে আটক কর‌া হলেও ড্রাইভার‌কে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।