শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার বিতরণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৫ এপ্রিল) দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে এ ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়।

উপহার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই রমজানে ইফতার পার্টি না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন সারা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। যার ফলে রমজানে খাদ্যদ্রব্য ও ইফতার বিতরণ এবং ঈদ পূর্ববর্তী ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেই শেখ হাসিনা ভালো থাকেন। তাই স্বেচ্ছাসেবক লীগের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।