পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুজ্জামান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮() অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সভাপতি পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯() অনুচ্ছেদ অনুসারে ড. মোহাম্মদ নাজমুজ্জামানের দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া–এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক। তিনি ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের অধীনে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (এশিয়ানসিল)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য। তিনি এশিয়ানসিলএর বাংলাদেশ শাখার বর্তমান সহসভাপতিও। স্বনামধন্য জার্নালে তার বেশ কয়েকটি বই ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More