শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহেরাজকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলা হয়।

এদিন মেহেরাজকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর মেহেরাজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহেরাজকে গাইবান্ধা থেকে আটক করা হয়। মামলার বাকি ৬ আসামিকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।