শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা পৌর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে শহরের সিংগা বাইপাস এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত সিএসজি চালক পাবনা শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে দুখু ইসলাম। অপরজন একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিল। অপর দিক থেকে পাবনার টার্মিনাল অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক দুখু মিয়া ও রমজান আলী নিহত হোন।

বিষটি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দুখু ও রমজানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাবনা সদর থানায় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শামসুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।