শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
জাতীয়

পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসবির অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এটা পুরো বাংলাদেশের না; এটা ডিএমপির অভিযান। ডিএমপিকে জিজ্ঞাসা করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ধরুন—নিজের জন্য আপনি আমাকে ধরেছেন। প্রয়োজন হয়েছে বলেই ধরেছেন। ডিএমপির অভিযানের ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের কাছে যান।’

তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে।

উপদেষ্টা আরও বলেন, অন–অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন–অ্যারাইভালের চুক্তি আছে আমরা তাদেরকে অন–অ্যারাইভাল ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের আমরা অন–অ্যারাইভাল ভিসা দেব না।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।