শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

পহেলা বৈশাখে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পহেলা বৈশাখে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.0; highlight: true; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;

এক সময়ের বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এই খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হা-ডু-ডু প্রতিযোগিতা।

জনপ্রিয় এ খেলাটির ঐতিহ্য টিকিয়ে রাখতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় লক্ষ্য যায়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন।

পৌর এলাকার কোর্ট বাজার এলাকা থেকে খেলা দেখতে আসা নারী উদ্যোক্তা দিলনাজ খানম বলেন, ‘ছোটবেলায় অনেক হা-ডু-ডু খেলা দেখছি। এরপর আর দেখি নাই। অনেক বছর পর আবার খেলা দেখলাম। ভালোই লাগল।’

বাবার সাথে খেলা দেখতে এসে উপজেলার চর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শাবিহা নূর বলেন, দাদু এবং বাবার মুখে হা-ডু-ডু খেলার কথা শুনেছি কিন্তু কোন দিন দেখিনি আজ দেখলাম। খুব মজা পেয়েছি।

প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।