মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

পরাজয় দিয়েই শেষ হলো বাংলাদেশের এশিয়ান বাছাই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরাজয় দিয়ে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। সিগ্রুপে ফিরতি লেগের খেলায় সিঙ্গাপুরের কাছে ১০ গোল ব্যবধানে হেরেছে হামজাশমিতরা। প্রথম লেগে ২১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। তাতে ছয় ম্যাচে এক জয়ের বিপরিতে, তিন হার আর দুই ড্রয়ে, পাঁচ পয়েন্ট অর্জন বেঙ্গল টাইগার্স। সেই সাথে চুক্তি অনুযায়ী হ্যাভিয়ের ক্যাবরেরাও ইতি টানলেন, লালসবুজদের কোচ হিসেবে।

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখা বাংলাদেশের কাছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হলেও, শেষটা রাঙাতে চেয়েছিলো দল। কিন্তু ফিফা রেংকিংয়ের ফারাকের পাশাপাশি মাঠের পারফম্যান্সেও ঢের পিছিয়ে থাকা লালসুবজরা পেরে ওঠেনি অতিথিদের মাঠে।

সবশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দু
টি পরিবর্তন করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দলে ফেরেন স্ট্রাইকার শেখ মোরছালিন ও গোলপোস্টের নিচে মিতুল মারমা। ফরম্যাশনেও পরিবর্তনটা চোখে পড়ার মতো, ১। কিন্তু গোলের খেলা ফুটবলে যে গোলটাই আসল। আর সেখানেই মাঠে থাকা ছয় হাজার বাঙালি দশর্কদের স্তদ্ধ করে দেন, সিঙ্গাপুরের সেন্ট্রাল মিডফিল্ডার হারিস স্টুয়ার্ট।

প্রথমার্ধেই ম্যাচে ফিরতে পারতো সফরকারিরা। যদি না ৩৯ মিনিটে বাংলাদেশের পেনাল্টির আবেদনে সাড়া দিতেন, ম্যাচের অস্ট্রেলিয়ান রেফারি বেঞ্জামিন আব্রাহাম।

এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে গেলো বছরের মার্চে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছিলো বাংলাদেশ। এরপরের পাঁচ ম্যাচে ফলাফল যেমনটাই হোক না কেন, সবগুলোতেই গোল করেছিলো হামজাশমিতরা। কিন্তু এবারই যেন এর ব্যতিক্রম হলো। গোল শোধের মরিয়া বেঙ্গল টাইগার্স, সবচেয়ে ভালো সুযোগটা আসে ৭৮ মিনিটে। কিন্তু ভাগ্যটা সত্যিই ফাঁকিয়ে দেয় হামজাকে।

ব্যবধান বাড়ানো ভালো সুযোগটাও পেয়ে যাচ্ছিল স্বাগতিকরা। এবার অতিথিদের বাঁচিয়ে দেয় অফসাইড। বাকিটা সময় চেষ্টা করেও পারেনি গোল আদায়ে। তাতে পরাজয় দিয়েই এবারের মতো এশিয়ান কাপের সমাপ্তিটা টানলো ক্যাবরেরার শিষ্যরা। সেই সাথে চুক্তি অনুযায়ী কোচ হিসেবেও বাংলাদেশে ডাকআউট ছাড়লেন এই স্প্যানিয়ার্ড।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More