শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে ফের পরীক্ষামূলক ট্রেন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে ফের পরীক্ষামূলক ট্রেন চলাচল

পদ্মা সেতু মাওয়া–ভাঙ্গা রেলপথে আবারও পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেনটি পর্যায়ক্রমে গতি বাড়িয়ে চারবার এই রেলপথে যাতায়াত করে।

জানা গেছে, সকাল ৭টা ৩০ মিনিটে একটি ট্রেন প্রথমে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ৯টা ৬ মিনিটে মাওয়া এসে পৌঁছায়। পরীক্ষামূলক এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার (কিমি)।

পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিটে মাওয়া রেলস্টেশন থেকে আবার পরীক্ষামূলক ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। সে সময়ে ট্রেনের গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ৮০ কিমি।

এ দিন সর্বশেষ ট্রেনটি ১১টা ৩০ মিনিটে মাওয়া থেকে ছেড়ে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলার কথা রয়েছে।

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাওয়া–ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঢাকা–ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।

৭ সেপ্টেম্বর পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছায়।

শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।