১৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফলাফল ঘিরে বিতর্ক থাকলেও তিনি এই মুহূর্তে পদত্যাগ করছেন না। তার দাবি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকৃত জনমতের প্রতিফলন নয়।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।
তার অভিযোগ, কেন্দ্রীয় শক্তির প্রভাবেই ভোটের ফলাফল প্রভাবিত হয়েছে। এদিকে, বিজয়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি জানিয়েছে, ৯ তারিখ রাজ্যের দায়িত্ব নিতে চলেছে তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।