শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পঞ্চগড়–১ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী বাংলামোটর এলাকায় এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন তিনি।

সারজিস বলেন, আজকে আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি মনোনয়ন আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মধ্যদিয়ে সরকারি দল হিসেবে সংসদে যাবো।

তিনি বলেন বিগত সময়ে পঞ্চগড়ে অনেক এমপি–মন্ত্রী ছিল, যারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আগামীতে যে সরকারই আসুক না কেন, পঞ্চগড় জেলার প্রাপ্য অধিকার আদায় করে নেয়া হবে।

এনসিপি এ নেতা আরও বলেন, এনসিপি দরজা সবার জন্য খোলা, যে কেউ ফরম নিতে পারবে। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পঞ্চগড়–১ আসন সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।