শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফেসবুক লাইভে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিল জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন কাজী রাফি নামে এক আর্জেন্টিনা সমর্থক।

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিল জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন কাজী রাফি নামে এক আর্জেন্টিনা সমর্থক।

পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) কট্টর আর্জেন্টিনা সমর্থক।

শুক্রবার (১৯ জুন) তিনি ফেসবুক লাইভে ঘোষণা দেন, শনিবার সকালে অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।

এদিকে, শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩০ গোলে হারিয়ে ব্রাজিল জয় পাওয়ার পর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় শহরের ঝাউবন গোলচত্বর এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনেই মাথা ন্যাড়া করেন।

ঘটনাটি উপস্থিত সমর্থকরা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত আলোচনায় আসে।

এ সময় পুরো ঘটনাটি ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি উপভোগ করেন। মুহূর্তের মধ্যেই মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, গতকাল ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে।

কাজী রাফি বলেন, ‘আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More