শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন: ফখরুল

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, গতকাল ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ দিয়েছে। অবাক হয়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়া হয়েছে। অথচ সনদে প্রতিশ্রুতি ছিল যে আমাদের মতামত সেখানে লিপিবদ্ধ থাকবে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি স্পষ্ট প্রতারণা।

তিনি দ্রুত এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, ড. ইউনূস, আপনি জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনের সংসদই ভবিষ্যতের সংস্কার করবে। এর বাইরে গেলে এর দায় নিতে হবে আপনার সরকারকেই।

বিএনপি মহাসচিব আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হলে প্রস্তাবিত সংস্কারগুলো তখন বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে। যারা দেশে বিশৃঙ্খলা দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে।