নেপালে বন্যা: ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নেপালে বন্যা ও ভূমিধসের ১০ দিন পর ধ্বংসস্তূপে চাপা পড়া ত্রিশূলী-১জলবিদ্যুৎ প্রকল্পের অডিট-৪ টানেল থেকে এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ দিন পর ধ্বংসস্তূপে চাপা পড়া ত্রিশূলী(২১৬ মেগাওয়াট) জলবিদ্যুৎ প্রকল্পের অডিট৪ টানেল থেকে এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নেপাল সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার দুর্যোগ বিশেষজ্ঞ দলের সদস্যরা তাকে উদ্ধার করেন। খবর: কাঠমান্ডু পোস্ট।

নেপাল সেনাবাহিনী’র মুখপাত্র রাজারাম বাসনেত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এইমাত্র আপার ত্রিশূলী১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।’

দেশটির জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ এক বিবৃতিতে বলেছিলেন, ‘যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আশা আছে! ক্ষতিগ্রস্ত সব টানেলেই উদ্ধার অভিযান চলছে। সবার প্রচেষ্টা ও প্রার্থনা অব্যাহত থাকুক। আমরা আশা হারাইনি।’

এর আগে, গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর)) সকালে ত্রিশূলী–৩–এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ২ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। তাঁরা দুজনই নেপালের নাগরিক। তাঁদের একজন সঞ্জয় শাহ, অন্যজন কবির মহারাজন।

উল্লেখ্য, ২৬ আগস্ট চীন–নেপাল সীমান্তে শিলা ও বরফধসের পর সৃষ্ট বিশাল ঢেউ নেপালের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, এই দুর্যোগে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জনের বেশি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More