সোমবার, মার্চ ৩০, ২০২৬
সোমবার, মার্চ ৩০, ২০২৬

নেত্রকোনায় মাসব্যাপী কুটির শিল্প মেলা শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী ‘ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প, হস্তশিল্প ও বাণিজ্য মেলা’। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) যৌথ উদ্যোগে শহরের কেন্দ্রস্থল মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল মেলার আয়োজন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকেলে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামললেন্দু পালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবারপরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে মেলা প্রাঙ্গণ।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More