শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নীলক্ষেতে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নীলক্ষেতে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

 

সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে নীলক্ষেতে আন্দোলনের জন্য জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হতে শুরু করেন তারা। এসময় তারা মিরপুর রোডের রাফিন প্লাজার সামনের ফুটওভার ব্রিজের ওপরে অবস্থান নেন।

আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানান, এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন তারা। তাদের দাবি হলো– নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক প্রতিনিধিরা। এসময় শিক্ষার্থীরা আন্দোলনের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানালে শিক্ষকরা ফিরে যান।

 

 

আল/ দীপ্ত সংবাদ