রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে নৌপুলিশ। শনিবার (২০ মে) সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল উদ্ধার করা হয়।

তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে এসব জাল মহিপুরের খাপড়াভঙ্গা নদীর তীরে বসে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

কুয়াকাটা নৌপুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ জানান, রাত বারোটা থেকেই সুমদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌপুলিশ। পরে লেম্বুর বন সাগর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অসাধু জেলেদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More