দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিষিদ্ধ নয়, ছাত্ররাজনীতির সংস্কার চাই: শিবির সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিষিদ্ধ নয়, ছাত্ররাজনীতির সংস্কার চাই: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “আমরা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই।”

শুক্রবার (২৭) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।”

এ ছাড়া, ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

আল/ দীপ্ত সংবাদ