মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

‘দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি-না, তা সংসদ নির্ধারণ করবে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি না- তা সংসদ নির্ধারণ করবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি নাতা সংসদ নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না, তা সংসদ নির্ধারণ করবে।

দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত কি আগামী ১২ মার্চ যে সংসদের প্রথম অধিবেশন বসছে, সেখানে হবে’এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবশ্যই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার আগে সম্ভাবনা আছে আরও দুটোতে হওয়ার।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More